দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে চমক দেখানোর বার্তা দিলো সৌদি আরব। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে লিড নিলো এশিয়ান দেশটি।
কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। তার হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি লুফে নেন আবদুলেলাহ আল আমরি। কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি। রক্ষণে ভুলের মাশুল দিয়ে ম্যাচে পিছিয়ে পড়ল উরুগুয়ে।
যদিও ম্যাচের আগে শক্তির বিচারে স্পষ্ট ফেবারিট ছিল উরুগুয়ে। তবে সৌদি আরব এর আগেও দেখিয়েছে, বিশ্বকাপের মঞ্চে তারা বড় দলকে চমকে দিতে জানে।
উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে বিস্মিত করেছিল সৌদি আরব। এবারও কি আরেকটি অঘটনের গল্প লিখতে যাচ্ছে তারা? সেই প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয়ার্ধে। তবে আপাতত ম্যাচের নিয়ন্ত্রণ সৌদিদের হাতেই।
/অ